|
About Me
|
না দেওয়া চিঠি................
প্রিয়া কেমন আছো তুমি?? কতদিন দেখিনি তোমায় খুব দেখতে ইচ্ছে করে৷ ইচ্ছে হয় সারা জীবন তোমার চোখের সামনে বসে থাকি কিন্তু তোমাকে দেখার সাধ আর কোন দিনই মিটবে না আমার৷ তোমার এমন সাধ হয় কিনা-- কিংবা তুমি আমাকে এখনও ভালোবাসো কিনা !!! এ সব প্রশ্ন করে তোমাকে বিব্রত করবো না৷ কারণ আমি চায় না তুমি আমাকে ভালোবাসো৷ কারণ ভালোবাসলে আমি আরও ঋণই হয়ে যাবো তোমার যে৷ তুমি মাত্র 2 বছরে যে ভালোবাসা দিয়েছো সেই ভালোবাসার ঋণই তোমাকে সারাজীবন ভালোবেসে শোধ দিতে পারব কি না জানি না৷ আমি শুধু জানি তুমি মিশে আছো আমার স্মৃতিতে, আমার অনুববে, আমার অন্তরে৷
জানো এখনও গভীর রাতে তোমাকেই মনে পডে৷ বুকের ভেতরটা হা হা কার করে ওঠে সব কিছু শুন্য মনে হয তোমাকে ছাড়া, নিজের অজান্তেই চোখে জল চলে আসে৷ আমি জানি আমার চোখের দু-ফোঁটা অশ্রু মুঝতে তুমি কখনই আসবে না৷ তবুও অবাধ্য জলকনা অযথাই ঝডে পড়ে, অনকে চেষ্টা করেও সামলাতে পারি না৷
আমার কথা গুলো তোমার কাছে কি খুব বেশি অবিশ্বাস্য মবে হচ্ছে??? সত্যি বলছি আজও আমি পারিনি তোমাকে ভুলে যেতে , আজও ভুলিনি তোমার স্পর্শ, তোমার আলিঙ্গন, তোমার চুমু , তোমার ভালোবাসার কথা৷ কি ভাবে ভুলু বলোতো ??? এ যে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া, তা ছাডা তোমাকে ভুলতেও চায় না৷ তোমার স্মৃতি মনে করে সারাজীবন কষ্টই পেতে চায় কারণ আমাকে এ ই কষ্ঠের মাঝেই আমি আনন্দ খুজে নিযেছি৷
আমার এই কষ্ঠে ভেজা আনন্দগুলির কথা নাই বা জানলে৷ কিন্তু তোমার কথা, তোমার আনন্দ, তোমার কষ্ঠগুলোর কথা আমাকে জানতে খুব ইচ্ছা করে৷ দীর্ঘ 2 বছর 4 মাস 23 দিন অজানা রয়ে গেছে আমারও তোমারও৷ সব কিছুই জানাতে ইচ্ছা করে৷ জানি না কবে এই অজানাগুলি জানাতে পরিণত হবে৷ যদি কোনদিন এই অজানা ফগুলো জানর সুযোগ আসে নিশ্চয়ই সে দিন মিথ্যা বলবো না৷কারণ আমি কোনদিনই তোমাকে মিথ্যা কথা বলিনি জানি কোনদিনই সে সুযোগ আসবে না তবুও প্রতীক্ষায আছি আর হতও থাকব চিরোকাল৷
|
|
My Portals (4)
শেষে সংশোধিত: ফাঁকা, ফাঁকা 20, 2009 4:03 PM
শেষে সংশোধিত: ফাঁকা, ফাঁকা 4, 2007 5:00 PM
শেষে সংশোধিত: ফাঁকা, নভেম্বর 22, 2007 4:43 PM
শেষে সংশোধিত: ফাঁকা, নভেম্বর 20, 2007 10:32 PM
|
|