More than 1 million Videos, Photos, Blogs And Music.
About Me

Suman Koiri
নি:সঙ্গ জীবনi>

বেঁচে থাকার ইচ্ছেটা আমার হারিয়ে গেছে অনেক দিন আগেই৷ মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, আমি কি বেঁচে আছি৷ আমি তো অনেক আগেই মরে গেছি৷ হতাশার ক্যাকটাসে জড়ানো জীবন্ত লাশটাই টেনে টেনে বয়ে বেড়াচ্ছি শুধু৷ জীবনের নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে, নানা চড়াই-উত্রাই পেরিয়ে আজ আমি চাকুরিজীবি৷ ছোটোবেলা থেকেই এই চাকুরিকে ঘিরে একবুক স্বপ্ন ছিল আমার৷

আপনজনহীন, বন্ধুহীন কেটেছে আমার জীবনের অনেকগুলো দিন৷ ভেবেছিলাম চাকুরিজীবনে এসে আমার অনেক বন্ধু-বান্ধবী হবে৷ যাদের হাত ধরে আমি হারিয়ে যাব দিগন্ত বিস্তৃত মাঠে৷ কোনো একজনের হাত ধরে পঙ্খিরাজ ঘোরায় চড়ে পাড়ি জমাব সাত সমুদ্র তের নদীর পাড়ে৷ ক্যাফেটেরিয়ায় মুখোমুখি বসে আমরাও পানাহার করব৷ কাটা পাহারের মাঝ দিয়ে ঋদ্ধ পায়ে হেঁটে শহীদ মিনারের পাদদেশ উপস্থিত হয়ে আমরাও ফুচকা খাব৷ নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে হারিয়ে যাব আমরা৷ প্রেমের ঐতিহাসিক নিদর্শন মার্টিনের কূপের সামনে দাঁড়িয়ে দীক্ষা নেব প্রেমের৷ দারুচিনি দ্বীপ সেন্ট মার্টিনে হবে আমাদের স্বপ্নের বাসর৷ না, আমার কিছুই হয়নি৷ আমার স্বপ্নগুলো মনমন্দিরে পিঞ্জরাবদ্ধ পাখির মতো অঝোরধারায় কাঁদে৷

অফিসের প্রত্যেক সহকর্মীদের মনে হয় যেন এক একটি রোবট৷ স্বার্থপর, স্বার্থপর ও স্বার্থপর৷ তাদের সঙ্গে বড়ই বেমানান আমি৷ সবার সঙ্গে তাল মেলাতে পারিনা৷ তদুপরি কারো সামনে ভালোভাবে কথা বলতে পারিনা সব অগোছালো হয়ে যায়৷ তাই অনেকেই আমাকে এড়িয়ে চলে যায়৷ক ইন্তু আমি তাদের কীভাবে বোঝাব এই পৃথিবীতে ছোটবেলায় কেই আমাকে কিছুই শেখায়নি৷ আবার অনেকে আমাকে ভালোওবাসে৷ সব যেন নাটকীয়৷ অবশ্য জীবনটাই তো এক নাট্যমঞ্চ৷ শুধু আমরা অভিনয় করি৷ অভিনয়ের জন্যই তো এই পৃথীবিতে আমরা জন্ম নেই৷ শুধুই কর্তব্য, নকল ভালোবাসা, বেঁচে থাকার তাগিদে৷ প্রতিযোগিতা৷ এই তো জীবন৷ স্বার্থের বন্ধুত্ব৷

দিনগুলো আমার কোনো রকমে কেটে যায়৷ কিন্তু রাতগুলো যে কিছুতেই ফুরোতে চায় না৷ যখন রাত আসে কষ্টগুলো আড়মোড়া ভেঙ্গে জেগে ওঠে আমার বুকের ভেতরে৷ রাত গভীর থেকে গভীর হয়৷ আমার কষ্টগুলো গভীর থেকে গভীর হয়৷ হয়তো এভাবেই বন্ধুহীন, একাকিত্বে কাটবে আমার জীবনের অনাগত দিনগুলো৷
r/>
মিস. সুমন কোইরী

My Tags
My Portals (1)
শেষে সংশোধিত: সোমবার, ফাঁকা 1, 2008 2:54 PM
My Photos (9)
23 दिन पूर्व
33 Views | 1 Rating
0 Comments
1 वर्ष पूर्व
467 Views | 1 Rating
0 Comments
My Music (10)
11 महीने पूर्व
108 Views | 1 Rating
0 Comments

11 महीने पूर्व
97 Views | 1 Rating
0 Comments

11 महीने पूर्व
48 Views | 1 Rating
0 Comments

11 महीने पूर्व
22 Views | 1 Rating
0 Comments

Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]
RSS | About Us | Feedback | Advertise with us

Terms of Services | Privacy Policy


(c) 2008 Webdunia.com